Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

অস্ট্রেলিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
অস্ট্রেলিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

অস্ট্রেলিয়ার সচল দুটি তেল শোধনাগারের একটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় রাত ১১টার দিকে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের জিলং শহরের কাছে অবস্থিত ‘ভিভা এনার্জি গ্রুপ’-এর শোধনাগারটিতে আগুনের সূত্রপাত হয়। ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, বিশাল এই অগ্নিকাণ্ডের ফলে অস্ট্রেলিয়ার জ্বালানি খাতে বড় ধরণের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

 

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, শোধনাগারটির মোটর গ্যাসোলিন ইউনিটে আগুনের সূত্রপাত হয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের সময় শোধনাগারটিতে প্রায় ১০০ জন কর্মী কর্মরত থাকলেও ভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

অগ্নিকাণ্ডের ফলে নির্গত বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ার আশঙ্কায় জিলং ও এর আশপাশের এলাকার প্রায় ৩ লাখ বাসিন্দাকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার এবং দরজা-জানলা শক্তভাবে বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। ধোঁয়ার প্রকোপ না কমা পর্যন্ত বাইরে বের না হতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এই শোধনাগারটি কেবল ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের অর্ধেকের বেশি জ্বালানি চাহিদাই মেটায় না, বরং পুরো অস্ট্রেলিয়ার প্রায় ১০ শতাংশ জ্বালানি সরবরাহ নিশ্চিত করে। দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন এক বিবৃতিতে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ফলে শোধনাগারটির পেট্রোল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে ডিজেল ও জেট ফুয়েলের উৎপাদন সীমিত পরিসরে চালু রাখার চেষ্টা চলছে।

 

বিশ্লেষকরা বলছেন, এই অগ্নিকাণ্ড অস্ট্রেলিয়ার জন্য এমন এক সময়ে এল যখন দেশটি এমনিতেই জ্বালানি সংকটে জর্জরিত। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার জেরে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় অস্ট্রেলিয়া আগে থেকেই চাপের মুখে ছিল।

-ডয়চে ভেলে
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।