Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অসুস্থ সাবেক রেলমন্ত্রীকে আনা হলো ঢামেকে

admin • 24 Sep 2024, 07:25 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অসুস্থ সাবেক রেলমন্ত্রীকে আনা হলো ঢামেকে

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

 

পুলিশ ও হাসপাতল সূত্র জানায়, সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে অসুস্থ বোধ করায় প্রিজন ভ্যানে করে ঢামেক হাসপাতালে আনা হয়।

 

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসা শেষে বিকেল পৌনে ৬টার দিকে আবার নিয়ে যায় পুলিশ।

 

রাজধানীর যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় নুরুল ইসলাম সুজন পাঁচ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন। গত ২২ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১৭ সেপ্টেম্বর তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।