Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
আর্ন্তজাতিক

অর্ধশতাব্দী পর বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
অর্ধশতাব্দী পর বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব

লক্ষগুণ বড় সূর্যের সামনে কি ঢাল হতে পারে চাঁদ? হতে পারে। কারণ পৃথিবী আর সূর্যের মাঝে ছোট্ট সেই চাঁদই দেয়াল হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। বাধা দেয় আলো আসতে। আর এ ঘটনাকেই আমরা বলি সূর্যগ্রহণ। আগামী ৮ এপ্রিল বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। তবে সব সূর্যগ্রহণের মতো একইসাথে পৃথিবীর সমগ্র অঞ্চল থেকে দেখা যাবে না এটি।

 

আগামী ৮ এপ্রিল উত্তর আমেরিকায় দেখা যাবে এই সূর্যগ্রহণ। মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে দেখা যাবে এটি। এসময় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। এজন্য ভোর কিংবা সন্ধ্যার মত আলো দেখা যাবে আশেপাশে সেইসাথে তাপমাত্রা কমে যাবে। নিশাচর প্রাণী অর্থাৎ যেসব প্রাণী রাতে সক্রিয় থাকে তারা জেগে উঠবে। সর্বশেষ ১৯৭০ সালে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল উত্তর আমেরিকার এই অঞ্চলটি থেকে। পরবর্তীতে আবার দেখা যাবে ২০৭৮ সালে।

 

সূর্যগ্রহণটি যে অঞ্চলব্যাপী দৃশ্যমান থাকবে সেখানে প্রায় ৪ কোটি মানুষের বাস, যারা এটি উপভোগ করতে পারবে। ব্রহ্মাণ্ডের এই প্রাকৃতিক ঘটনায় চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে চলে আসবে, সেসময় চাঁদের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৪০০ কিলোমিটার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।