Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

অর্থ আত্মসাত মামলায় ব্যাংক কর্মকর্তার ১১ বছরের কারাদণ্ড

admin • 09 Jan 2023, 07:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অর্থ আত্মসাত মামলায় ব্যাংক কর্মকর্তার ১১ বছরের কারাদণ্ড

অর্থ আত্মসাতের মামলায় রূপালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার আবদুল লতিফ ভূঁইয়ার ১১ বছরের কারাদণ্ড দিয়েছে নোয়াখালী স্পেশাল জজ আদালত। একইসঙ্গে আসামিকে দুটি ধারায় ১৭ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

সোমবার (৯ জানুয়ারি) বিকেলে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় প্রদান করেন।

 

দণ্ডপ্রাপ্ত আবদুল লতিফ ভূঁইয়া কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ধামতি গ্রামের আবদুল গফুর ভূঁইয়ার ছেলে। তিনি লক্ষ্মীপুরের পোদ্দার বাজার রূপালী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

 

দুদক সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল লতিফ ভূঁইয়া ১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রূপালী ব্যাংক পোদ্দার বাজার শাখায় কর্মরত অবস্থায় বিভিন্ন সময় দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৭২লাখ ৫৮ হাজার ৭৪ টাকা আত্মসাত করেন লতিফ। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় ২০১১ সালে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি দুদকের সাবেক সহকারী পরিচালক নুরুল হুদা তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

 

দুদক নোয়াখালীর পিপি আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর থেকে আসামি এখনও পর্যন্ত পলাতক রয়েছেন। আত্মসাতের মামলায় সাবেক এ প্রিন্সিপাল অফিসারকে দণ্ডবিধি ৪০৯ ধারায় ৭বছরের সশ্রম কারাদণ্ড ও ১৬ লাখ টাকা অর্থদণ্ড এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় আরও ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও আরও ১ লাখ টাকা অর্ধদণ্ড করা হয়েছে। দুই ধারায় ১১ বছরের কারাদণ্ড হলেও গ্রেপ্তার হওয়ার তাকে সর্বোচ্চ ৭ বছর দণ্ড ভোগ করতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।