Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

অভিনেত্রী জয়া প্রদার ৬ মাসের জেল

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
অভিনেত্রী জয়া প্রদার ৬ মাসের জেল

অভিনেত্রী, রাজনীতিবিদ জয়া প্রদাকে একটি মামলায় ছয় মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে চেন্নাইয়ের একটি আদালত।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কয়েক বছর আগে চেন্নাইয়ে একটি সিনেমা হল কিনেছিলেন জয়া। সহযোগী ছিলেন রাম ও রাজা নামে দুজন। লোকসান হওয়ায় হলটি তারা বন্ধ করে দেন। এরপরই জয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, যে কর্মীরা ওই সময় কর্মরত ছিলেন, তাঁদের বেতন থেকে কেটে নেওয়া স্বাস্থ্যবিমার টাকা জমা দেওয়া হয়নি।

এরপর সরকারিভাবে লিখিত অভিযোগ দায়ের হয়। কর্মীদের সেই অভিযোগের ভিত্তিতে জয়া, রাম এবং রাজার বিরুদ্ধে চেন্নাইয়ের একটি আদালতে মামলা ওঠে। জয়ারা ওই টাকা ফেরত দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মামলা তুলে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে আদালত শুক্রবার ওই মামলার সাজা ঘোষণা করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।