Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

অবিশ্বাস্য ক্যাচ ধরে ভারতীয় সংবাদমাধ্যমে প্রশংসায় ভাসছেন মুস্তাফিজ

admin • 15 Apr 2024, 11:36 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অবিশ্বাস্য ক্যাচ ধরে ভারতীয় সংবাদমাধ্যমে প্রশংসায় ভাসছেন মুস্তাফিজ

আইপিএলের সব থেকে সফল দুই দলের লড়াইয়ে জয়ের দেখা পেয়েছে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস। রোববার (১৪ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিতের মুম্বাইকে হারায় তারা।

দুই দল মিলিয়ে পুরো ৪০ ওভার জুড়ে লড়াই হলেও তিনটি মুহূর্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের।

মুম্বাই-চেন্নাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে যে তিন মুহূর্ত-

১. রোহিতের ক্যাচ মিস : চেন্নাইয়ের ইনিংসের ১১.৪ ওভারের মাথায় আকাশ মাধোয়ালের বলে বড় শট মারতে গিয়ে ক্যাচ তোলেন রুতুরাজ গায়কোয়াড়। সেই ক্যাচ ফস্কান রোহিত শর্মা। সেই সময় রুতুরাজ ৩৯ রানে ব্যাট করছিলেন। শেষ পর্যন্ত তিনি ৬৯ রান করেন। রোহিত ক্যাচ ধরলে বড় ধাক্কা খেত চেন্নাই। হয়তো এত বেশি রান করতে পারত না তারা।

২. ধোনির ৩ বলে ৩ ছয় : ১৯.২ ওভারে ড্যারিল মিচেল আউট হলে ব্যাট করতে নামেন ধোনি। পর পর তিনটি বলে তিনটি ছক্কা মারেন তিনি। সেই তিন ছক্কা চেন্নাইয়ের রান ২০০ পার করায়। ৪ বলে ২০ রান করেন তিনি। সেই ইনিংস চেন্নাইকে বাড়তি সুবিধা করে দেয়। প্রথম থেকেই মুম্বাইয়ের রানরেট বাড়িয়ে দেয়। নইলে হয়তো রান তাড়া করার শুরু থেকে চাপ কম থাকতো হার্দিক পান্ডিয়াদের।

৩. মুস্তাফিজুরের ক্যাচ : রান তাড়া করতে নেমে প্রথম সাত ওভারে ৭০ রান করেছিল মুম্বাই। চাপ সামলে দারুণ ব্যাটিং করছিলেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ। মাথিশা পাথিরানা প্যাভিলিয়নে ফেরান ঈশানকে। তৃতীয় বলে ফেরেন সূর্য। তার শট বাউন্ডারিতে ঝাঁপিয়ে ধরেন মুস্তাফিজ। দুর্দান্তভাবে শরীরের ভারসাম্য বজায় রেখে ক্যাচ ধরেন তিনি। আগের ম্যাচে ১৯ বলে ৫২ রান করা সূর্য এই ম্যাচে শূন্য রানে ফেরেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।