Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অবসরে যাওয়া সাংবাদিকদের জন্য ভাতা চালুর চিন্তা সরকারের

admin • 09 Apr 2026, 08:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অবসরে যাওয়া সাংবাদিকদের জন্য ভাতা চালুর চিন্তা সরকারের

অবসরে যাওয়া সাংবাদিকদের জন্য ভাতা চালু করার চিন্তা সরকারের আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর ইআরএফ কার্যালয়ে ‘নাগরিক প্ল্যাটফর্ম ও ইআরএফের সমঝোতা স্মারক সই এবং বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ও গণমাধ্যমের প্রাসঙ্গিকতা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী জানান, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ করা হবে। এসব বিষয়ে গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে শিগগিরই আলোচনা করা হবে। সরকার সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

 

তিনি বলেন, মিথ্যা মামলা, গুমসহ সব ধরনের নির্যাতনের শিকার সাংবাদিকদের জন্য ন্যায্য প্রতিকার নিশ্চিত করতে ফ্রেমওয়ার্কের আওতায় আনতে চায় সরকার। এ ছাড়া চাকরি থেকে অবসরে যাওয়া সাংবাদিকদের জন্য ভাতা চালু করারও চিন্তা-ভাবনা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।