প্রথমার্ধের অতিরিক্ত ১ মিনিটের সময় ডি বক্সের বাইরে স্পটকিক পায় মরক্কো। দারুণ শটে গোলও হয়ে যায়। উল্লাসে ফেটে পড়ে মরক্কো। কিন্তু চেক করে রেফারি জানিয়ে দেন এটা অফসাইড ছিল।
যার কারণে বাতিল হয়ে যায় গোল। পুরো ম্যাচেই শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে দারুণ খেলেছে মরক্কো। কিন্তু প্রথমার্ধ শেষে কাঙ্খিত গোলের দেখা পায়নি কোনো দল।
এর আগে ম্যাচের ২১ মিনিটে প্রথম সুযোগটি পায় মরক্কো। এ সময় আশরাফি হাকিমির বাড়িয়ে দেওয়া বল থেকে হাকিম জিয়েখের নেওয়া বাম পায়ের শট উপর দিয়ে চলে যায়। এরপর ২৮ মিনিটে আরও একটি সুযোগ পান মরোক্কোর সেলিম আমাল্লা। সেটিও মিস হয়।
ম্যাচের ৫ মিনিট থেকে ১৩ মিনিটের মধ্যে ৪টি কর্নার পায় বেলজিয়াম। তবে ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। এরপর ১৬ মিনিটে পায় আরও একটি। ম্যাচের ৫ মিটিনেই গোলের সুযোগ পেয়েছিল বেলজিয়াম। কিন্তু মিচি বাতশুয়াই-এর নেওয়া শট গোলপোস্টের বাম পাশ দিয়ে চলে যায়।





