Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

অপারেশন থিয়েটারে রোগীকে ঘুষি মারলেন ডাক্তার, তদন্তে কর্তৃপক্ষ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
অপারেশন থিয়েটারে রোগীকে ঘুষি মারলেন ডাক্তার, তদন্তে কর্তৃপক্ষ

অপারেশন চলাকালীন রোগীকে ঘুষি মারার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ অভিযোগের পর কর্তৃপক্ষ ঘটনা তদন্তে নেমেছে। চীনের একটি হাসপাতালে এমন ঘটনা ঘটেছে। খবর বিবিসি

 

অপারেশন থিয়েটারে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর। চীন জুড়ে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার পর হাসপাতালের প্রধান গ্রুপ এয়ার চায়না ওই চিকিৎসককে বরখাস্ত করেছে। বরখাস্ত করা হয়েছে হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তাকেও (সিইও)। যদিও ঘটনাটি ঘটেছে ২০১৯ সালে।

 

এ ঘটনায় বিবিসি এয়ার চায়নার মন্তব্যের জন্য যোগাযোগ করলে তাতে সাড়া দেয়নি। ওই ভিডিওতে দেখা যায়, রোগীর চোখে অপারেশন করার সময় ডাক্তার রোগীর মাথায় ঘুষি মারেন। ওই ডাক্তার রোগীর সঙ্গে তিনবার এমন ঘটনা ঘটান।

 

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর গুইগাংয়ে এয়ার চীয়না হাসপাতালটি অবস্থিত। এখানে শুধু চোখের চিকিৎসা করা হয়।এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ৮২ বছর বয়সী ওই নারীকে স্থানীয় অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। কিন্তু তাকে ঠিক মতো কাজ করেনি। ফলে অপারেশনের সময় সে বার বার মাথা এবং চোখ ঘুরাতে থাকেন।

 

ওই নারী স্থানীয় ভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানতেন না। ফলে ডাক্তার কথা বলার সময় তিনি তাতে কোনো সাড়া দেননি। তার অবস্থা গুরুতর থাকায় ওই ডাক্তার দ্রুত অপারেশন করেছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায় ওই নারীর কপালে আঘাতের চিহ্ন রয়েছে।

 

ওই নারীর ছেলে স্থানীয় মিডিয়ায় এ ঘটনা প্রকাশের পর পুরো চীন জুড়ে তোলপাড় শুরু হয়। শেষে ওই ডাক্তারকে বরখাস্তসহ ৫০০ ইউয়ান জরিমানা করে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই নারীর ছেলে জানায়, তার মা বাম চোখে দেখতে পান না। ডাক্তার আঘাতের কারণে এমনটা হয়েছে কিনা তা জানা যায়নি।

   

ঘটনাটি ২০১৯ সালের হলেও গত সপ্তাহে এটি সবার সামনে এসেছে। চীনের সিসিটিভি এ ঘটনার ভিডিও শেয়ার করার পর তা চীন জুড়ে ভাইরাল হয়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।