Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
খেলাধুলা

অপমানে রোনালদিনহোর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
অপমানে রোনালদিনহোর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের

‘আপনারা যারা সাংবাদিক আছেন, তারা পেছনে গিয়ে দাঁড়ান। আপনাদের জন্য কোনো আসন রাখা হয়নি। ’ হোটেল রেডিসনের বলরুমে একবার নয়, তিনবার একই ঘোষণা দিলেন উপস্থাপিকা।

 

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর ঢাকায় আসার অনুষ্ঠানে সংবাদ কর্মীরা তাতে হলেন বিব্রত, বিরক্ত। শেষে অপমানিত বোধ করে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়ে হোটেলের বাইরে অবস্থান নেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকেরা।

রোনালদিনহোকে বাংলাদেশে আনার মূল উদ্যোক্তা ক্রিয়েশন ওয়ার্ল্ড ও অফ ট্র‍্যাক নামের দুই প্রতিষ্ঠান। সাংবাদিক সংখ্যা সীমিত দাবি করে হোটেলের বলরুমে সংবাদকর্মীদের শুরুতে অনুষ্ঠান প্রবেশে বাধা দেওয়া হয়। শেষ পর্যন্ত বাধা বিপত্তি পেরিয়েই ভেতরে প্রবেশ করেন সাংবাদিকেরা।

 

অনুষ্ঠানেও বারবার মাইকে সাংবাদিকদের আসন ছেড়ে দেওয়ার মাইকিং করা হয়। উপস্থাপিকার এই ঘোষণায় অপমানিত বোধ করে হোটেল ছেড়ে বের হয়ে আসেন সংবাদকর্মীরা।

 

বয়কটের সময় উঠে এসেছে পুনেতে লিটন দাসের ঘটনাও। পুনেতে হোটেল লবি থেকে নিরাপত্তাকর্মী দিয়ে বাংলাদেশি সাংবাদিকদের বের করে দেন লিটন। তাতেই তেতে ছিলেন সংবাদকর্মীরা। পুনের ঘটনার ঢেউ আজ আঁচড়ে পড়ল হোটেল রেডিসনেও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।