Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ রাত ৯টায়

admin • 08 Aug 2024, 08:17 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ রাত ৯টায়

অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাত ৯টায়। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৬ উপদেষ্টা শপথ নেবেন। বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথগ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে ৯টায় করা হয়।

 

শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হলসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শপথগ্রহণের সময় বঙ্গভবনের দরবার হলে বিভিন্ন শ্রেণি-পেশার ৪০০ মানুষ উপস্থিত থাকবেন।

 

এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপদেষ্টাদের তালিকা পাওয়া গেছে। উপদেষ্টারা হলেন- ড. সালেহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, ড. আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা হাসান, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, ফারুকী আযম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।