Thursday, 3 September 2026
শিরোনাম
শিক্ষা

অনুমোদন পেল আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়

admin • 05 Jul 2024, 08:43 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অনুমোদন পেল আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়

কুষ্টিয়া জেলায় ‘জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিল সরকার। সব মিলিয়ে কুষ্টিয়াতে মোট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সংখ্যা দাঁড়ালো তিনটিতে। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবরটি নিশ্চিত হয়েছে।

 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিশ্ববিদ্যালয়ের সামারি ফাইলটি অনুমোদন পেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে।

 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জাস্টিস আবু জাফর সিদ্দিকীর নামে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হতে চলেছে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত আছেন স্থানীয় উদ্যোক্তাবৃন্দসহ দেশের নানা পর্যায়ের সফল তরুণ পেশাজীবীবৃন্দ। বিগত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভিজিট করে রিপোর্ট প্রদান করে। সেই রিপোর্টের আলোকে বিশ্ববিদ্যালয়টি অনুমতি পাচ্ছে।

 

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির প্রধান উদ্যোক্তা তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবু বকর জানান ‘আমরাও শুনেছি বিশ্ববিদ্যালয়টি প্রধানমন্ত্রীর নিকট থেকে অনুমোদন পেয়েছে।

 

তবে অফিশিয়ালি আমরা যেহেতু এখনো শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাইনি, তাই অনুমোদন বিষয়ে অফিশিয়ালি কিছু বলতে পারছি না। আমরা আমাদের সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। অনুমোদনের চিঠি হাতে আসা মাত্রই পাঠদানসহ অন্যান্য বিষয়ে উদ্যোগ নেয়া হবে।

 

আমরা আশা রাখি, এই বিশ্ববিদ্যালয়টি ‘বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে একটা ‘সেন্টার এক্সিলেন্স’ হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।