Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

অনুপ্রবেশের দায়ে ত্রিপুরায় শিশুসহ ১৬ বাংলাদেশি আটক

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
অনুপ্রবেশের দায়ে ত্রিপুরায় শিশুসহ ১৬ বাংলাদেশি আটক

অনুপ্রবেশের দায়ে ভারতের ত্রিপুরায় আটক করা হয়েছে পাঁচ শিশু সহ ১৬ বাংলাদেশিকে। গোপন তথ্যের ভিত্তিতে দু’টি পৃথক অভিযানে ধরা পড়ে তারা।

টিকেট, বাংলাদেশ সরকারের কোভিড টিকা দেওয়ার নথি এবং কিছু বাংলাদেশি মুদ্রা জব্দ করা হয়েছে তাদের কাছ থেকে। ধলাই জেলায় অভিযান চালিয়ে আটক করা হয় তিন শিশুসহ ১১ বাংলাদেশিকে।

জানা গেছে, তিন বছর আগে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে প্রবেশ করেছিল তারা। এরপর চাকরির সন্ধানে চলে যায় বেঙ্গালুরু। আরও কয়েকটি রাজ্য ঘুরে সম্প্রতি বাংলাদেশে ফেরার উদ্দেশে আবার যায় পশ্চিমবঙ্গে। আগাম তথ্যের ভিত্তিতে আমবাসার একটি বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।

আমবাসা রেল স্টেশন থেকে আটক করা হয় দুই শিশুসহ আরও ৫ জনকে। বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে আটককৃতদের। তাদের সবার বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।