Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

অনিয়ম দুর্নীতির অভিযোগে জামালপুরে প্রধান শিক্ষককে সাময়িক অব্যাহতি

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
অনিয়ম দুর্নীতির অভিযোগে জামালপুরে প্রধান শিক্ষককে সাময়িক অব্যাহতি

জামালপুরের দেওয়ানগঞ্জে অনিয়ম দূর্নীতির অভিযোগে এক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন। অব্যাহতি পাওয়া ওই শিক্ষকের নাম মো. জাহাঙ্গীর আলম।

 

সে পৌর শহরের চর ভবশুর সাহাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাবে অনিয়ম, যথাযথ অনুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত বিদ্যালয়ের এক কর্মচারী সাজাভোগরত অবস্থায় থাকলেও তাঁকে বেতন প্রদান ও হাজিরা খাতায় স্বাক্ষর করানোর অভিযোগসহ বিভিন্ন বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাসকে আহ্বায়ক করে গঠিত ওই তদন্ত কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্তভাবে সম্পন্ন করার স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমকে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

এদিকে, তদন্তকালীন সময়ে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাছুদুজ্জামানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

   

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কোনো ধরনের প্রভাব যাতে না পড়ে, সে জন্য তাঁকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।