Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

admin • 14 Nov 2025, 06:39 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ফল প্রকাশ করা হয়।

 

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অদ্য ১৩.১১.২০২৫ তারিখে প্রকাশ করা হলো। এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৭৩ টি কলেজের ২ লাখ ৫৬ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ পরীক্ষার গড় পাশের হার ৬৮ দশমিক ৬৭ শতাংশ।

পরীক্ষার ফল দেখার পদ্ধতি জানিয়ে বলা হয়, ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd এবং http://result.nu.ac.bd) এ রাত পৌনে ১১ টায় পাওয়া যাবে।

 

উল্লেখ্য, ৪ বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) অতিসত্ত্বর প্রকাশ করা হবে বলে জানা গেছে। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে থাকে বলেও বিশ্ববিদ্যালয় জানিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।