Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
আর্ন্তজাতিক

অনলাইনে মিল্কশেক অর্ডার দিয়ে পেলেন মূত্র

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
অনলাইনে মিল্কশেক অর্ডার দিয়ে পেলেন মূত্র

অনলাইনে মিল্কশেক অর্ডার করেছিলেন এক যুবক। কিন্তু সেই মিল্কশেক মুখে দিতেই আঁতকে ওঠেন ওই যুবক। স্বাদ ভিন্ন দেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে তিনি বুঝতে পারেন মিল্কশেকের বদলে তাঁকে দেওয়া হয়েছে কাপ ভর্তি মূত্র। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইউটাহতে।

 

মার্কিন সংবাদমাধ্যম ফক্স ৫৯-এর প্রতিবেদনে বলা হয়, ইউটাহ অঙ্গরাজ্যের বাসিন্দা কালেব উড নামে ওই যুবক একটি খাবার ডেলিভারি অ্যাপের মাধ্যমে মিল্কশেক অর্ডার করেছিলেন। কিছু সময় পর সেই মিল্কশেক দিয়ে যান ডেলিভারি বয়। কিন্তু মিল্কশেকে চুমুক দিয়ে তিনি দেখেন যে, মিল্কশেকের বদলে ডেলিভারি বয় কাপে করে তাঁকে প্রস্রাব দিয়ে গিয়েছেন।

 

বিষয়টি প্রকাশ্যে আসার পর ডেলিভারি বয় নিজের ভুল স্বীকার করেছেন এবং জানিয়েছেন, তাঁর দোষেই ওই যুবকের কাছে ভুল অর্ডার পৌঁছেছিল। তাঁর গাড়িতে প্রস্রাব ভর্তি একটি কাপও ছিল। মিল্কশেকের বদলে ভুল করে সেই কাপটিই তিনি যুবকের হাতে তুলে দেন।

 

ওই ডেলিভারি বয় জানিয়েছেন, তাঁর অনেক দীর্ঘ সময় কাজ করতে হয়। তাই তিনি গাড়ির মধ্যেই একটি কাপে প্রস্রাব করেছিলেন। সেই কাপটি তিনি ভুলে ভুক্তভোগী যুবককে দেন।

 

এদিকে যে দোকান থেকে খাবার সরবরাহ করা হয়েছিল, তাদের পক্ষ থেকেও ওই যুবকের কাছে ক্ষমা চাওয়া হয়েছে।

 

ভুক্তভোগী উড বলেন, ওই খাবারের দোকান আমাকে ১৮ ডলার ফেরত দিয়েছে। তবে তারা ডেলিভারি ফি এবং ডেলিভারি বয়কে দেওয়া বকশিসের টাকা ফেরত দেয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।