Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অত্যাবশ্যক তালিকায় যুক্ত হলো আরও ১৩৬টি ওষুধ

admin • 08 Jan 2026, 06:36 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অত্যাবশ্যক তালিকায় যুক্ত হলো আরও ১৩৬টি ওষুধ

অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে নতুনমাত্রায় যোগ হয়েছে ১৩৬টি ওষুধ— এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

 

ডা. সায়েদুর রহমান বলেন, নতুন তালিকাভুক্ত ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ হবে এবং এই সরকারের সময়েই এটির বাস্তবায়ন হবে।

 

তিনি আরও বলেন, ক্যানসার চিকিৎসা ওষুধ এই তালিকাতে নেই। তবে হাইপারটেনশন, ডায়াবেটিসসহ বাকীগুলো রয়েছে। দেশে ওষুধের ওপর মুল্য নির্ধারণ না করায় হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিলো।

এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসেনশিয়াল ড্রাগের সংখ্যা বাড়ানো হয়েছে যার গাইডলাইন ইতোমধ্যেই কেবিনেট অনুমোদিত বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।