জাপান-ক্রোয়েশিয়ার রোমাঞ্চকর লড়াই গড়াল অতিরিক্ত সময়ে। ৪৩ মিনিটে মায়েদার গোলে এগিয়ে যায় জাপান। বিরতির পর ৫৩ মিনিটে সমতা ফেরার ক্রোয়েশিয়ার ইভান পেরিসিক। এই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। এবারের বিশ্বকাপের শেষ ষোলোর প্রথম কোনো ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে।
৭৭ মিনিটে পাল্টা আক্রমণে দারুণ সুযোগ পেয়েছিলেন পেরেসিক। বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। দূরের পোস্টে শট নিলে কিংবা ডানদিকে সতীর্থকে বাড়িয়ে দিলে গোল হতে পারতো। কিন্তু তিনি কাছে পোস্টে মারতে গিয়ে মিস করেন।
৭৪ মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিলেন পেরিসিক। জোসিপের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাম পায়ে শট নেন পেরিসিক। কিন্তু বল বাম পাশ দিয়ে বাইরে চলে যায়।
৬৬ মিনিটে বক্সের মধ্যে লাফি উঠে শট নিয়েছিলেন ক্রোয়েশিয়ার আন্তে বুদিমির। কিন্তু সেটি খুব কাছ দিয়ে বাইরে চলে যায়। ৬৩ মিনিটে পোস্টের উপরের অংশ দিয়ে লুকা মদ্রিচের নেওয়া শট ধরে ফেলেন জাপানের গোলরক্ষক।
৫৫ মিনিটে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে পাঠান ইভান পেরিসিক। তাতে ম্যাচে ফেরে সমতা। বিরতি থেকে ফিরেই ৪৬ মিনিটে সুযোগ পেয়েছিল জাপান। কিন্তু দাইচি কামাদার নেওয়া শট উপর দিয়ে চলে যায়।





