Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন প্রায় ৪৫জন।

 

ইতোমধ্যে এ ঘটনায় উদ্ধারকাজে যোগ দিয়েছেন সেনাবাহিনী। উদ্ধারকাজে বিভিন্ন বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন। এই ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি করা হয়েছে।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

 

এই বিষয়ে সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, বিকেল ৪টা ৪০ মিনিটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ তদন্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। কমিটি সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার কথা বলেছে।

 

তিনি বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দগ্ধ ১৭ জনকে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজে অংশ নিয়েছেন সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, র‍্যাব, শিল্প ও থানা পুলিশের সদস্যরা।

 

চট্টগ্রাম আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর সেখানে আগুন ধরেছে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের আটটি ইউনিট কাজ করছে। তবে আগুন কীভাবে লেগেছে, তা এখনও জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।