Monday, 21 September 2026
শিরোনাম
সারা দেশ

কুমিল্লায় বাসার সামনে থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ

Mizanur Rahman • 21 Sep 2026, 06:55 PM • পঠিত 29 বার
শেয়ার করুন:
কুমিল্লায় বাসার সামনে থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ

কুমিল্লা নগরীর জগন্নাথপুর এলাকার বাসার সামনে থেকে ফয়সাল (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের বাবা রাসেল মিয়া। জিডি নম্বর ১৫৮১। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

 

জিডি সূত্রে জানা গেছে, জগন্নাথপুর এলাকার বাসা থেকে বের হওয়ার পর ফয়সাল আর ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বাধ্য হয়ে তার বাবা কোতোয়ালি মডেল থানায় জিডি করেন।

 

ফয়সালের বাবা রাসেল মিয়া জানান, তার ছেলে আগে একটি হাফেজি মাদ্রাসায় পড়ত। সেখানে পড়ালেখা ছেড়ে দেওয়ার পর তাকে একটি ওয়ার্কশপে কাজে দেওয়া হয়। গত শনিবার বাসায় দুষ্টুমি করায় তার মা তাকে চড় দেন। এরপর সে দুপুরের খাবার নিয়ে বাসা থেকে ওয়ার্কশপের উদ্দেশে বের হয়। সেই থেকে সে নিখোঁজ রয়েছে।

 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফয়সালের সন্ধানে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া অব্যাহত রয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি ফয়সালের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. সাইফুর রহমান খান বলেন, পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ফয়সাল কোনো মোবাইল ফোন ব্যবহার করত না। আমরা তার সন্ধানে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।