Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৪২ জনসংযোগ কর্মকর্তার সংযুক্তি বাতিল

admin • 09 Aug 2024, 09:30 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৪২ জনসংযোগ কর্মকর্তার সংযুক্তি বাতিল

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী ৪২ জন বিসিএস তথ্য কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তার পদ থেকে সংযুক্তি বাতিল করে নিজ দফতর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে ৪২ জন কর্মকর্তার নামের পাশাপাশি তারা যেসব মন্ত্রণালয় এবং দফতরে দায়িত্ব পালন করতেন সেগুলোর নাম যুক্ত করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।