Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

২০২৭ পর্যন্ত ভারতের হোম সিরিজ স্বত্ব পেলো টি স্পোর্টস

admin • 22 Sep 2023, 02:50 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
২০২৭ পর্যন্ত ভারতের হোম সিরিজ স্বত্ব পেলো টি স্পোর্টস

২০২৭ পর্যন্ত ভারতের সব হোম সিরিজের টিভি ও ওটিটি স্বত্ত্ব পেয়েছে টি স্পোর্টস। এর ফলে টেলিভিশন ও টি স্পোর্টস অ্যাপে দেখা যাবে ভারত ক্রিকেট দলের সব হোম ম্যাচ।

দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে আগামী বছর সেপ্টেম্বর-অক্টোবরে ভারত যাবে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে বাংলাদেশ স্বাগতিকদের সাথে খেলবে ২ টেস্ট ও ৩ টি টোয়েন্টি। সেই ম্যাচগুলোও দেখা যাবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেলে।

চুক্তির প্রথম সিরিজটাই শুরুটা হচ্ছে ২২ সেপ্টেম্বর থেকে। এই মুহুর্তে অস্ট্রেলিয়া আছে ভারত সফরে। যেখানে ৩ ওয়ানডে ও ৫ টি টোয়েন্টি খেলবে অজিরা। বাংলাদেশ ছাড়াও আগামী বছর ভারত সফরে যাবে আফগানিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ারও ভারত যাওয়ার কথা রয়েছে।

এই সময়কালে ভারত নিজেদের ঘরের মাটিতে ২০ টেস্ট, ২১ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। যে ম্যাচগুলো দেখতে পারবেন টি স্পোর্টসের টেলিভিশন ও অ্যাপে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।