Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থীর আইনজীবী নিয়োগ

admin • 01 Aug 2024, 01:43 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:

কোটা সংস্কার আন্দোলনে নাশকতার ঘটনায় পুলিশের হেফাজতে থাকা তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এদিকে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরদিন ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৮ জুলাই প্রথমবারের মতো চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরে দ্বিতীয় দফায় একযোগে সব শিক্ষা বোর্ডের ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষ গত ২৫ জুলাই ২৮, ২৯, ৩১ জুলাই ছাড়াও আজ ১ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।