Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হত্যাকাণ্ডের তদন্তে দেশে আসছে জাতিসংঘের মিশন

admin • 15 Aug 2024, 01:03 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হত্যাকাণ্ডের তদন্তে দেশে আসছে জাতিসংঘের মিশন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হওয়া হত্যাকাণ্ড তদন্তে আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ কথা জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান গোয়েন লুইস। আধা ঘণ্টারও বেশি বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে।

পরে লুইস সাংবাদিকদের বলেন, স্বাধীনভাবেই কাজ করবে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এর অর্থায়নও করবে জাতিসংঘ। এর কর্মপ্রক্রিয়া ও পরিধি ঠিক করতে কাজ করছে সংস্থাটি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের ফোনালাপের উদ্ধৃতি দিয়ে গোয়েন লুইস বলেন, তদন্ত দলকে সহায়তা করবে অন্তর্বর্তীকালীন সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।