Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সোমবার পর্যন্ত ডাকসু নির্বাচনে প্রচারণা নিষিদ্ধ

admin • 22 Aug 2025, 06:13 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সোমবার পর্যন্ত ডাকসু নির্বাচনে প্রচারণা নিষিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা আগামী সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত ক্যাম্পাস ও হল এলাকায় কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না।

বৃহস্পতিবার (২১ আগস্ট) চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত প্রার্থীরা প্রচারণায় অংশ নিতে পারবেন না। তবে ২৬ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করা যাবে।

 

এ ছাড়া স্পষ্ট করে জানানো হয়, নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানো হলে তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।