সুপ্রিম কোর্টে সহকর্মীর ছুরিকাঘাতে ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম নামে এক আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় আহত আশরাফুল ইসলামকে হাসপাতালে নেয়া হয়।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে হামলার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, হামলার পর আহত আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলামের মাথার বাম পাশ দিয়ে রক্ত ঝরছে।
ভিডিওতে এই আইনজীবীকে বলতে শোনা যায়, আমি আমার কক্ষে বসে ছিলাম। অ্যাডভোকেট কাউয়ুম নামে এক আইনজীবী হঠাৎ এসেই আমাকে বলে তুই কোর্টে ডিস্টার্ব করস, তোকে ছাড়বো না। এরপর আমাকে ছুরিকাঘাতে আহত করা হয়।
প্রসঙ্গত, ব্যারিস্টার আশরাফুল ইসলাম টাঙ্গাইলের বাসিন্দা। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।





