Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

admin • 03 Sep 2022, 12:11 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কে পিকআপ ভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন      যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।   ৩রা সেপ্টেম্বর  শনিবার সকালে গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।     সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে একজন ও হাসপাতাল নেওয়ার পথে দুজন মারা যান। এর মধ্যে একজন মহিলা ও দুজন পুরুষ। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।