Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাম্প্রতিক আন্দোলন মোটেও স্বাভাবিক আন্দোলন নয়: প্রধানমন্ত্রী

admin • 31 Jul 2024, 07:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাম্প্রতিক আন্দোলন মোটেও স্বাভাবিক আন্দোলন নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময় নৈরাজ্যবাদীরা দেশে শ্রীলঙ্কা টাইপের তাণ্ডব সৃষ্টির চেষ্টা করেছিল এবং তারা সরকারকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল।

 

বুধবার (৩১ জুলাই) গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎ করার সময় এই কথা বলেন সরকারপ্রধান।  সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাইমুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান।

 

শেখ হাসিনা বলেন, কোটা সংস্কারকে কেন্দ্র করে সাম্প্রতিক আন্দোলন মোটেও স্বাভাবিক আন্দোলন নয়।  একপর্যায়ে তা প্রায় সন্ত্রাসী হামলায় পরিণত হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।