Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাভারের অজ্ঞাত নারীর মরদেহ, স্বজনদের খুঁজছে পিবিআই

admin • 25 Aug 2025, 10:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাভারের অজ্ঞাত নারীর মরদেহ, স্বজনদের খুঁজছে পিবিআই

সাভারে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক নারীর মরদেহের পরিচয় মেলেনি দীর্ঘ দুই বছরেও। এ ঘটনায় নিহতের পরিচয় শনাক্ত ও স্বজনদের সন্ধানে সহযোগিতা চেয়েছে ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

ঢাকা জেলা পিবিআই জানায়, ২০২৩ সালের ২০ মে সাভারের নগরকোন্ডা ইউনিয়নের নয়ানগরে সেলিনা আক্তারের নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে তদন্তভার দেওয়া হয় পিবিআইয়ের কাছে।

 

দীর্ঘ তদন্ত কার্যক্রম চলমান থাকলেও এখনো পর্যন্ত নিহতের পরিচয় বা স্বজনদের সন্ধান পাওয়া যায়নি। এ কারণে মামলার স্বার্থে নিহতের পরিচয় শনাক্ত ও স্বজনদের খুঁজে বের করতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

 

নিহতের স্বজনদের শনাক্ত হলে যোগাযোগের জন্য ঢাকা জেলা পিবিআই কার্যালয় (বাড়ি নং ৩৫, রোড নং ১৪, সেক্টর-১২, উত্তরা, ঢাকা) এ যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া মামলার তদন্ত কর্মকর্তা (ফোন: ০১৩২০০২৮০৭৩) অথবা পিবিআইয়ের ডিউটি অফিসারের (ফোন: ০১৩২০০২৮০৯৯) সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।