Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার কারাগারে

admin • 21 Jun 2025, 08:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার কারাগারে

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় শাহিনুর বেগম নামে এক হকারকে হত্যার অভিযোগে করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

 

আজ শনিবার (২১ জুন) ইকবাল বাহারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ তিনি রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন।

 

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ২২ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভার এলাকায় ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করে। ঐ আন্দোলনে মামলার বাদী হাবেজা আক্তারের মা শাহিনুর বেগম খাবার পানি সরবরাহ করতে থাকেন। এই সময় আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন। এরপর চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩১ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় শাহিনুর আক্তারের মেয়ে হাবেজা আক্তার গত ১৪ নভেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯৭ জনকে আসামি করা হয়।

 

মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ২৬নং এজহারনামীয় আসামি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।