Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২০ বার

admin • 11 Aug 2025, 07:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২০ বার

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আবারও পিছিয়েছে। এবার নতুন তারিখ হিসেবে আগামী ১৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। এর ফলে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানোর ঘটনা দাঁড়াল মোট ১২০ বার।

 

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন তারিখ ঘোষণা করেন।

 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। হত্যাকাণ্ডের সময় বাসায় উপস্থিত ছিল তাদের সাড়ে চার বছরের শিশু পুত্র মাহির সরওয়ার মেঘ। সাগর সে সময় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং রুনি এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

 

এই ঘটনায় রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামি আটজন—রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, বাড়ির নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং দম্পতির পরিচিত তানভীর রহমান খান। এর মধ্যে তানভীর ও পলাশ জামিনে থাকলেও বাকিরা এখনো কারাগারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।