Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

সাগরিকায় কমেছে বৃষ্টি, শুরু হচ্ছে খেলা

admin • 29 Mar 2023, 03:15 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাগরিকায় কমেছে বৃষ্টি, শুরু হচ্ছে খেলা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টিতে হানা দিয়েছিল বৃষ্টি। সেই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২২ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ।

 

আজ একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসের পরই নামে বৃষ্টি। আইরিশরা বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেও মাঠে নামতে পারছিল না দুদলই। নির্ধারিত সময়ের ১ ঘন্টা ১৫ মিনিট পর অবশেষে শুরু হতে যাচ্ছে খেলা।

 

৩টা ১৫ মিনিটে মাঠে নামবে দুদল। এক ওভার কমিয়ে ফেলা হয়েছে, ম্যাচটি হবে ১৯ ওভারের। ম্যাচটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা। অন্যদিকে আইরিশদের জন্য ম্যাচটি হলো সিরিজে টিকে থাকার লড়াই।

 

বাংলাদেশ একাদশ : লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, শামিম হোসেন, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

 

আয়ারল্যান্ড একাদশ : পল স্টারলিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, কুর্তিস ক্যাম্ফার, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেঞ্জামিন হোয়াইট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।