Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় ‘জুলাই পুনর্জাগরণ’ শুরু

admin • 05 Aug 2025, 01:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় ‘জুলাই পুনর্জাগরণ’ শুরু

জুলাই শহিদদের স্মরণে আয়োজিত দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়েছে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে। মঙ্গলবার (০৫ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাইমুম শিল্পীরা পরিবেশন করেন ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা প্রেরণাদায়ী গান ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’।

দিনব্যাপী এই আয়োজনে পর্যায়ক্রমে মঞ্চে আসবেন দেশের বিভিন্ন খ্যাতনামা শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পীরা। থাকবে ধর্মীয় বিরতির পাশাপাশি ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ এবং ড্রোননির্ভর বিশেষ নাট্য উপস্থাপনা। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

 

আয়োজকরা জানিয়েছেন, ‘এটি শুধু একটি সাংস্কৃতিক উৎসব নয়, বরং একটি প্রজন্মের চেতনাগত পুনর্জন্মের প্রতীক।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।