Thursday, 5 November 2026
শিরোনাম
কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫
এক্সক্লসিভ

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে,জুলাই থেকেই কার্যকর

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে,জুলাই থেকেই কার্যকর

সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হচ্ছে। আগামী জুলাই থেকে এসব চাকরিজীবীরা মূল বেতনের ১০ শতাংশ বেশি টাকা পাবেন।

সোমবার (২৬ জুন) অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে, রোববার (২৫ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ নতুন করে প্রণোদনা দেওয়ার কথা জানান। তার আগে গত মে মাসে এক সংবাদ সম্মেলনে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

এদিকে অর্থ মন্ত্রণালয় জানায়, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়ে তারা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হবে অর্থমন্ত্রীর কাছে। এরপর তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। আশা করা হচ্ছে জুলাইয়ের মধ্যেই সব কাজ শেষ হবে।

জানা গেছে, বাড়তি ৫ শতাংশের জন্য সরকারের বাড়তি ব্যয় হবে তিন থেকে চার হাজার কোটি টাকা। এ ছাড়া বাড়তি প্রণোদনা এককালীন নয়, বরং প্রতি মাসের বেতনের সঙ্গেই এটি যোগ হবে। আগামী জুলাই মাসের বেতনের সঙ্গেই যেন বাড়তি প্রণোদনার টাকা যোগ হয় সেই চেষ্টা করছে অর্থ বিভাগ। জুলাইয়ের মধ্যে প্রক্রিয়া শেষ না হলে তা আগস্টে গড়াবে। তবে বাড়তি বেতন জুলাই থেকেই কার্যকর হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।