Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সমাজকল্যাণমন্ত্রীর বাসভবনে হামলা,মোটরসাইকেল ভাঙচুর

admin • 04 Aug 2024, 05:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সমাজকল্যাণমন্ত্রীর বাসভবনে হামলা,মোটরসাইকেল ভাঙচুর

চাঁদপুরে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির বাসভবনে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে।

 

রোববার (৪ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত দীপু মনির বাসভবনে এই হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা বাসভবনের নিচে থাকা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও ভবনের পাইপ ভাঙচুর করে।

এদিকে হামলাকারীরা ওই ভবনে অবস্থিত স্থানীয় দৈনিক চাঁদপুর বার্তার কার্যালয়ে হামলা চালিয়ে অফিসের জানালার কাচ ভাঙচুর করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।