Sunday, 8 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে মঙ্গলবার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে মঙ্গলবার

আগামীকাল মঙ্গলবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে আইএসপিআর। মঙ্গলবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সোমবার (৫ আগস্ট) রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

 

আইএসপিআর জানায়, আজ (সোমবার) রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

 

মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।