Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সচিবালয়ে পিআইডি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

admin • 01 Aug 2024, 05:23 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সচিবালয়ে পিআইডি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পল্টনে সচিবালয়ের ৯ নম্বর ভবনে আগুন লেগেছে। এ ভবনে রয়েছে সচিবালয় ক্লিনিক ও তথ্য অধিদফতর। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

লিমা খানম বলেন, খবর পেয়ে বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, সচিবালের আগুনটি লাগে একটি ইলেকট্রিক বোর্ডে। ছোট আগুন ছিল। আমাদের পানি ব্যবহার করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ৪টা ৩৫ মিনিটে আমরা আগুন নিভিয়ে ফেলি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।