Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ছাত্রদল নেতা বহিষ্কার

admin • 18 Aug 2025, 09:32 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ছাত্রদল নেতা বহিষ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী বিষয়ে পোস্ট করায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদকে বহিষ্কার করা হয়েছে।

 

রোববার (১৭ আগস্ট) এই বহিস্কারাদেশ দিলেও সোমবার (১৮ আগস্ট) এটি ফেইসবুক মাধ্যমে ভাইরাল হয়।

 

নেতাকর্মীদের সিদ্ধান্ত মোতাবেক জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম অনুমোদিত বহিস্কারাদেশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জেলা ছাত্রদলের দফতর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম।

 

বিজ্ঞপ্তিতে ইসহাকের সাথে কারোর কোনো রকম সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেয় জেলা ছাত্রদল।

শামছুল হুদা শামীম বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন শুভেচ্ছার সাথে বঙ্গবন্ধুর বিষয়টি লিখে পোস্ট দেয়। এটি নিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দিলে সে আরও উদ্ব্যত আচরণ করে।

 

উল্টো এগ্রেসিভ হয়ে ফেইসবুকে পোস্ট দেয়। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা হয়।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।