Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শাহবাগে এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণ

admin • 03 Jul 2025, 10:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শাহবাগে এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই প্রদর্শনী চলাকালে রাজধানীর শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

 
বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই প্রদর্শনী চলছিল। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।  
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আজ রাত আটটার দিকে শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।  

এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণ হয়। একই স্থানে কয়েক দিন আগেও এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।