Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শান্তির আহ্বান জানিয়ে জাতির উদ্দেশে প্রথম ভাষণ ড. ইউনূসের

admin • 08 Aug 2024, 04:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শান্তির আহ্বান জানিয়ে জাতির উদ্দেশে প্রথম ভাষণ ড. ইউনূসের

দেশের মানুষকে বিশৃঙ্খলা ও সহিংসতা পরিহার করে শান্তির আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশ পরিচালনার দায়িত্ব নিতে দেশে ফিরে বৃহস্পতিবার সবার প্রতি এ আহ্বান জানান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা পৌনে তিনটার দিকে বক্তব্য রাখেন ড. ইউনূস।

তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। তরুণ সমাজ এটা সম্ভব করেছে। তাদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই।

শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস বলেন, তরুণরা এ দেশকে রক্ষা করেছে, পুনর্জন্ম দিয়েছে। আমরা এগিয়ে যেতে চাই। এরা এ দেশকে রক্ষা করেছে। এ স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। এ স্বাধীনতার সুফল আমাদের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, আমাদের সবাইকে দেশের এ স্বাধীনতা রক্ষা করতে হবে। আমাদের সরকারকে জনগণের আস্থায় নিতে হবে।

এরআগে, দুপুর ২টা ১০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এছাড়া সেখানে উচ্চপদস্থ অনেক কর্মকর্তারা ছিলেন।

বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন তিনি। বিমানবন্দরে তাকে কড়া নিরাপত্তা দেন ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে আজ রাত ৮টায় বঙ্গভবনে শপথ নেবেন ড. ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ৪০০ অতিথি উপস্থিত থাকবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।