Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুইজনের মৃত্যু

admin • 03 Jul 2024, 03:02 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুইজনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ক্যাম্পের ভেতরে বসবাস করা একজন স্থানীয়ও রয়েছেন।

 

বুধবার (৩ জুলাই) ভোররাতে উখিয়ার ৮ ও ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোহাম্মদ সিফাত (১৩) ও আনোয়ার ইসলাম (২৭)। এরমধ্যে মোহাম্মদ সিফাত বাংলাদেশি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। তিনি জানান, উখিয়া ১১ ও ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় এক কিশোর ছাড়াও একজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

উখিয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করেছে। টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।