Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

রেকর্ড রানে নেদারল্যান্ডসকে হারালো অস্ট্রেলিয়া

admin • 25 Oct 2023, 11:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রেকর্ড রানে নেদারল্যান্ডসকে হারালো অস্ট্রেলিয়া

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে পেয়ে তো বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে বড় জয়ের রেকর্ড নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া। ডাচদের বুধবার (২৫ অক্টোবর) তারা হারিয়েছে ৩০৯ রানের বিশাল ব্যবধানে।

 

বিশ্বকাপে এতোদিন পর্যন্ত সবচেয়ে বড় জয় ছিল ২৭৫ রানের। ২০১৫ সালে পার্থে ওই রেকর্ড গড়েছিলো অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ ছিলো আফগানিস্তান। এবার অজিরা নিজেদের রেকর্ড ভাঙলো নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে।

 

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে দুইবার দেখা হয়েছিল অস্ট্রেলিয়ার। ২০০৩ সালে ৭৫ রানে জিতেছিল তারা। ২০০৭ সালে আরও বড় ব্যবধানে হার মানে হয়েছিল ডাচদের। ওইবার ২২৯ রানে জিতেছিলো অজিরা। ১৬ বছর পর মাঠের লড়াইয়ে আরও বিশাল হারের লজ্জা পেতে হলো নেদারল্যান্ডসকে।

 

দিল্লিতে বুধবার আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩৯৯ রান করে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি এবং স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেনের হাফ সেঞ্চুরিতে বড় স্কোরের আভাস দিচ্ছিলো তারা। তবে গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট হাতে ডাচ বোলারদের ওপর বুলডোজার চালান। বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করেন তিনি ৪০ বল খেলে।

 

রান পাহাড়ে চড়তে গিয়ে বারবার হোঁচট খেয়েছে ডাচরা। পাওয়ার প্লেতে ৪৭ রানে ৩ উইকেট হারায় তারা। তাদের বিপর্যস্ত ব্যাটিং লাইন আপে আরও বড় ধাক্কা লাগে অ্যাডাম জাম্পা বল হাতে নিলে। ১৯তম ওভারে পরপর দুটি উইকেট নেন তিনি। পরের দুই ওভারে আরো দুই ব্যাটারকে ফিরিয়ে ৯০ রানে গুটিয়ে দেন অজি স্পিনার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।