Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত আইজিপির সাক্ষাৎ

admin • 07 Aug 2024, 05:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত আইজিপির সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকেই এ কাজটি করতে হবে। বুধবার বঙ্গভবনে নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলামের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।

 

এ সময় চেইন অব কমান্ড বজায় রেখে পুলিশের প্রত্যেক সদস্য যেন উন্নত মনোবল ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আইজিপিকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি।

 

নতুন আইজিপিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্র প্রধান বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেশে যেকোনো অরাজক পরিস্থিতি ও লুটতরাজ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশও দেন তিনি।

 

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মো. আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।