Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে ৯ কোটি টাকার খাস জমি উদ্ধার

admin • 04 Jul 2024, 09:52 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীতে ৯ কোটি টাকার খাস জমি উদ্ধার

ঢাকা জেলা প্রশাসনের মতিঝিল রাজস্ব সার্কেলের আওতাধীন কদমতলী মোজায় ‘ঢাকা ম্যাচ ফ্যাক্টরি’ সংলগ্ন প্রায় ৯ কোটি টাকা মূল্যের ১৭ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে‌। বৃহস্পতিবার অভিযান চালিয়ে এ খাস জমি উদ্ধার করে জেলা প্রশাসন।

 

জেলা প্রশাসন জানায়, মতিঝিল রাজস্ব সার্কেলের কদমতলী মৌজার ১ নম্বর খতিয়ানের সিটি ৭৮১৫ নম্বর দাগের ১৭ শতক জমি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক দর প্রায় ৯ কোটি টাকা। এ খাস জমিতে দীর্ঘদিন ধরে স্থানীয় অসাধু বালু ব্যবসায়ীরা বালু স্টক ও বিক্রয় করে আসছিলেন।

 

ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করেন। একইসঙ্গে খাস জমির সীমানা চিহ্নিত করে লাল নিশান ও মালিকানা সাইনবোর্ড টানিয়ে সরকারের পক্ষে ঢাকা জেলা প্রশাসন এই জমি দখলে নেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।