Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় সারা দেশ

রাজধানীতে ১৬ প্লাটুন আনসার মোতায়েন

admin • 18 Jul 2024, 08:10 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজধানীতে ১৬ প্লাটুন আনসার মোতায়েন

বিদ্যমান পরিস্থিতি মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে ঢাকা মহানগরীতে ৪০ জন মহিলা আনসার ব্যাটালিয়ন সদস্যসহ ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বুধবার রাতে বাহিনীটি সহকারী পরিচালক (গণসংযোগ কর্মকর্তা) রুবেল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২-এর নির্দেশনা মোতাবেক এই মোতায়েন সম্পন্ন করেছে আনসার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাহিনীর সদর দপ্তর থেকে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। জনগণের জানমাল ও সরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অন্যান্য বাহিনীর সঙ্গে তাদের সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে।

দুষ্কৃতিকারীরা যেন সাধারণ ছাত্র ও জনতার কোনো ধরণের ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সারা দেশে বাহিনীর সব ইউনিটেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

কোটা আন্দোলন ঘিরে বুধবারও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষ হয়েছে। ব্যাপক সহিংসতার শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয়। 

এরই মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী প্রশাসনের নির্দেশে হল ছেড়েছেন। তবে কেউ কেউ এখনও অবস্থান করছেন হলেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।