Tuesday, 3 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

যারা ৭১ কে ভুলিয়ে দিতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করতে পারে না : মির্জা ফখরুল

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
যারা ৭১ কে ভুলিয়ে দিতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করতে পারে না : মির্জা ফখরুল

যারা ৭১ কে ভুলিয়ে দিতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করতে পারে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীতে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, যারা ৭১ কে ভুলিয়ে দিতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করতে পারে না। একইভাবে জুলাইকেও অস্বীকার করার সুযোগ নেই।

 

একটি গোষ্ঠী ধর্মের নামে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকারে আসার পর সব ধর্মাবলম্বীর অধিকার নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে চায় একটি গোষ্ঠী। আমরা সচেতনভাবে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার এবং তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।