Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মোবাইল ইন্টারনেট চালু

admin • 05 Aug 2024, 05:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মোবাইল ইন্টারনেট চালু

একদিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে মোবাইল ইন্টারনেট। সোমবার ২টার পর মোবাইল ইন্টারনেট করা চালু হয়। এর আগে সকালে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়।

এর আগে গতকাল সাতদিনের মাথায় ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। দুপুর ১২টার পর সরকারি একটি সংস্থার নির্দেশে ফোর–জি সেবা বন্ধ করা হয়।

 

শনিবার সংস্থাটি বলে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফোর–জি নেটওয়ার্ক বন্ধ থাকবে। ফোর–জি বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না। তখন শুধু টু-জির মাধ্যমে কথা বলা যায়।

 

কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচদিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।