Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মোবাইল ইন্টারনেট ও ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধ

admin • 04 Aug 2024, 02:28 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মোবাইল ইন্টারনেট ও ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধ

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথমদিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কোথাও কোথাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব কোনো কিছুই ব্যবহার করা যাচ্ছে না।

রোববার একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‌‘ফোরজি সেবা বন্ধের নির্দেশনা আমাদের কাছে এসেছে।’

 

জানা গেছে, মোবাইল ফোনে আবার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। দুপুর ১টার দিকে এই সেবা বন্ধ করে দেওয়া হয়।

 

এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। আইএসপিগুলোকে ইন্টারনেট সরবরাহকারী আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েগুলো এখন পর্যন্ত কোনো নিয়ন্ত্রণের নির্দেশনা পায়নি বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

 

এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। ৩১ জুলাই বেলা দুইটার পর থেকে তা চালু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।