পুনেতে আজ ভারতের বিপক্ষে ম্যাচে ব্যক্তিগত ৪ রান করার সময় দারুণ একটি মাইলফক স্পর্শ করেন মুশফিকুর রহিম। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে এক হাজার রান পূর্ণ করেন এই উইকেটরক্ষক-ব্যাটার। সব মিলিয়ে বিশ্বকাপের ২৪তম ব্যাটার হিসেবে এই স্বীকৃতি মুশফিকের।
প্রথম বাংলাদেশি হিসেবে এই অর্জন সাকিব আল হাসানের।
নিজের পঞ্চম বিশ্বকাপ খেলা মুশফিক এই মাইলফক ছুঁতে খেলেছেন ৩২ ইনিংস। যা ইনিংসের হিসেবে সবচেয়ে ধীরগতির। যেখানে তার সঙ্গী শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী সাবেক ওপেনার সনাৎ জয়াসুরিয়া।
একই ম্যাচে আরেক অর্জনে মুশফিক ছাড়িয়ে গেছেন সাকিবকে।
এর আগে পাঁচ বিশ্বকাপে টানা ৩২ ম্যাচ খেলে বাংলাদেশিদের পক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ভাগাভাগি করছিলেন সাকিব-মুশফিক। ভারতের বিপক্ষে আজ সাকিব চোটের কারণে একাদশে না থাকায় ৩৩ ম্যাচ ম্যাচ খেলে রেকর্ডটি এককভাবে নিজের দখলে নিলেন মুশফিক।





