Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মা-বাবাকে বাঁচাতে মাদকাসক্ত ছেলেকে হত্যা

admin • 10 Jul 2025, 08:37 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মা-বাবাকে বাঁচাতে মাদকাসক্ত ছেলেকে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকাসক্ত ছেলে মাহাবুর ইসলাম বাবুর (২৮) হাত থেকে তার মা-বাবাকে বাঁচাতে ছেলেকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।

 

নিহত বাবু রানীহাটী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রামচন্দ্রপুরহাট বগিপাড়া গ্রামের শিশ মোহাম্মদের ছেলে। অভিযোগ রয়েছে, বাবু মাদক সেবনের টাকার জন্য দীর্ঘদিন যাবত পরিবারের সদস্যদের নানাভাবে অত্যাচার করে আসছিল।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় এবং এজাহারের বরাতে জানা যায়, গতকাল বুধবার (৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে মা হেনা বেগমের নিকট মাদক সেবনের জন্য টাকা চান বাবু। হেনা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবু তাকে মারপিট করতে শুরু করে। তখন তার বাবা শিশ মোহাম্মদ স্ত্রীকে রক্ষায় এগিয়ে গেলে বাবু তার গলা টিপে ধরে। তখন হেনা বেগম স্বামীকে বাঁচাতে গেলে বাবু মাকে দুটি ইট ছুঁড়ে মারে।

 

এতে হেনা বেগমের নাক ও কানে ইট লেগে তিনি রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন।

এ ঘটনার জেরে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাবুর বংশীয় এক চাচা, এক চাচাতো ভাই ও এক প্রতিবেশী বাবুকে আটক করে তার নিজের বাড়ির বারান্দার খুঁটিতে বেঁধে লাঠি দিয়ে মারধর করলে তিনি জ্ঞান হারান। বাবুকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকের নিয়ে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

 

এ ঘটনায় নিহতের বোন শিরিন ইয়াসমিন (২০) থানায় ৩ জনকে এজাহারনামীয় আসামি করে হত্যা মামলা করেছেন। মামলার তদন্ত শুরু হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।